নৌকার সমর্থককে হত্যা, আহত ১৫; শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় উত্তেজনা চরমে

আপলোড তারিখঃ 2022-01-01 ইং
নৌকার সমর্থককে হত্যা, আহত ১৫; শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় উত্তেজনা চরমে ছবির ক্যাপশন:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলাগাড়ি বাজারে নির্বাচনী সহিংসতায় হারান মণ্ডল নামের নৌকার এক সমর্থক খুন হয়েছেন। তাঁকে উপর্যুপুরী কুপিয়ে হত্যা করা হয়। তিনি কিত্তিনগর আবাসনের আলীমুদ্দীন মণ্ডলের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক শফিকের বাড়িতে রহস্যজনক আগুন লাগে। এ নিয়ে শুক্রবার দিনব্যাপী নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে উত্তেজনা চলতে থাকে। বিকেল থেকে দুই পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া যায়। রাতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জুলফিকার কায়সার টিপুর সমর্থকরা কাতলাগাড়ি বাজারে নৌকার অফিসে বসে থাকা সমর্থকদের ওপর আকস্মিক হামলা চালায়। এ সময় শৈলকুপার কিত্তিনগর আবাসনের বাসিন্দা হারান মণ্ডলকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত হারান ওই আবাসনের আলীমুদ্দীন মণ্ডলের ছেলে।

নৌকার প্রার্থী মাহমুদুল হাসান মামুন এ ঘটনার জন্য বিদ্রোহী প্রার্থী জুলফিকার কায়সার টিপুকে দায়ী করেছেন। তিনি জানান, হামলায় ইয়ারোদ্দিন, আব্দুল লতিফ, রজব আলী ও রবিউলসহ ১৫-২০ জন আহত হয়েছেন। এসময় হারান নামের তাঁর এক সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়। শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, নির্বাচনী সহিংসতায় একজন মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধী যেই হোক, কোনো ছাড় পাবে না বলে তিনি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)