আলমডাঙ্গায় দুই ছেলে ও পিতাকে মারধরের অভিযোগ

আপলোড তারিখঃ 2021-12-31 ইং
আলমডাঙ্গায় দুই ছেলে ও পিতাকে মারধরের অভিযোগ ছবির ক্যাপশন:

চুয়াডঙ্গার আলমডাঙ্গা হাউসপুর গ্রামে খেলার সাথীর সাথে হাতাহাতি করাকে কেন্দ্র করে দুই ছেলে ও পিতাকে মারধরের অভিযোগ উঠেছে। একই এলাকার জাহিদ, ইমারত ও শরিফের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে খেলার সাথী দুই বন্ধুর হাতাহাতিকে কেন্দ্র করে এ মারধরের ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার হাউসপুর গ্রামের আব্দুল কাদের শিলুর ছেলে শিমুল (১২) একই পাড়ার খেলার সাথী বন্ধু শরিফের ছেলে লাবিব (১২) এর সাথে খেলার সময় আরেক বন্ধুকে নিয়ে ৩ বন্ধু জাহিদের গোডাউনে যায়। এসময় গোডাউনের শাটার দেওয়া নিয়ে লাবিবের সাথে শিমুলের হাতাহাতি শুরু হয়। এসময় লাবিবের চাচা জাহিদ তা দেখে শিমুলকে ধরে নিয়ে গোডাউনে আটকে বাঁশের লাঠি দিয়ে মারধর করে। পরে শিমুলের পিতা শিলু তাকে উদ্ধার করে নিয়ে তাদের রাইস মিলে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর জাহিদ, ইমারত ও শরিফসহ কয়েকজন শিলু ও তার দুই ছেলে শান্ত ও শিমুলকে মারতে রাইস মিলে হামলা করে। এসময় শিলু ও তার দুই ছেলে শান্ত ও শিমুলকে মারধর করে। এবিষয়ে আব্দুল কাদের শিলু বাদী হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আলমডাঙ্গা হাউসপুর গ্রামে খেলার সাথীর সাথে হাতাহাতিকে কেন্দ্র করে দুই ছেলে ও পিতাকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)