ছবির ক্যাপশন:
শেষ ধাপে চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন তিতুদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির স্বাক্ষরিত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ। জরুরি বিজ্ঞপ্তিতে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২০২২ সালের ২ জানুয়ারি রোববার বিকেল ৫টার মধ্যে সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ১২ ডিজিট ভোটার নম্বরসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তাই যারা দলীয় মনোনয়ন পেতে আগ্রহী তারা উল্লেখিত শর্ত মেনে উক্ত তারিখের মধ্যে যোগাযোগ করুন।
