মহেশপুরে বিজিবির পৃথক অভিযানে তিনজন আটক

আপলোড তারিখঃ 2021-12-31 ইং
মহেশপুরে বিজিবির পৃথক অভিযানে তিনজন আটক ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ২৭০ বোতল ভারতীয় ফেনসিডিল, ৯০০ গ্রাম গাজা ও অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৩ জনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক এক ইমেইল বার্তায় এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় মহেশপুর ৫৮ বিজিবি’র অধিনস্ত খোসালপুর বিওপির সদস্যরা টহল দেওয়া সময় মাদক চোরাকারবারী মো. তরিকুল ইসলামকে (২০) গাজাসহ আটক করা হয়। তিনি মহেশপুরের শ্রীপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

অপর দিকে, রাজাপুর বিওপির বিজিবি সদস্যরা মহেশপুর উপজেলার সিংনগর গ্রামের একটি আমবাগানে মালিকবিহীন ১৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। একই দিন মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে মালিকবিহীন আরো ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল বৃহস্পতিবার মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের মাঠ থেকে তিন বাংলাদেশী নাগরিক অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক হন। আটককৃতরা হলেন, পিরোজপুর জেলার জিয়ানগর থানার কলারন গ্রামের মৃত সাত্তার গাজীর ছেলে মোঃ জসিম গাজী (৩২), মাদারীপুর জেলার রাজৈর থানার চাদপট্টি গ্রামের মৃত রহিম মাতব্বরের ছেলে আচ মোহাম্মদ (২৯) এবং চাদপুর জেলার মতলব উত্তর থানার পাচানী গ্রামের মৃত রমনী চন্দ্র দাসের ছেলে নারায়ন চন্দ্র দাস (৩০)।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)