হরিনাকুন্ডুতে ইউপি নির্বাচনে আচরণবিধি মানাতে অভিযান

আপলোড তারিখঃ 2021-12-30 ইং
হরিনাকুন্ডুতে ইউপি নির্বাচনে আচরণবিধি মানাতে অভিযান ছবির ক্যাপশন:

ঝিনাইদহের হরিনাকুণ্ডুতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আাচরণবিধি মানাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী দৌলতপুর, কাপাশহাটিয়া, জোড়াদাহ ও ভায়না ইউনিয়নের সকল ওয়ার্ডে এই অভিযান পরিচালিত হয়। হরিনাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা নাফিসা সুলতানার নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ এ অভিযান পরিচালনা করেন। এসময় তিনি সকল ক্যাম্প, প্রতীক, গেট থেকে নির্বাচনী প্রচারণার আলোকসজ্জা সরানো, একইসময়ে একই প্রার্থীর একাধিক প্রচার মাইক ব্যবহার বন্ধ করাসহ যেসকল জায়গায় প্রতীকের সাইজ ৩ মিটার (১০ফিট)-এর অধিক সেই সমস্ত স্থান থেকে প্রতীক সরিয়ে দেন। এসময় আচরণবিধি মেনে সকল প্রার্থীকে প্রচারণা চালাতে নির্দেশনা দেন। এছাড়াও আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী মিছিল-শোডাউন বন্ধ করে দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)