এমপি ছেলুন জোয়ার্দ্দার ও টোটন জোয়ার্দ্দারের সঙ্গে হাতিকাটার নবনির্বাচিত মেম্বার কাউছার হোসেনের সাক্ষাৎ

আপলোড তারিখঃ 2021-12-30 ইং
এমপি ছেলুন জোয়ার্দ্দার ও টোটন জোয়ার্দ্দারের সঙ্গে হাতিকাটার নবনির্বাচিত মেম্বার কাউছার হোসেনের সাক্ষাৎ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোর্য়াদ্দার ছেলুন এবং চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক সফল মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আলুকদিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মো. কাউছার হোসেন। এসময় তিনি এমপি ছেলুন জোয়ার্দ্দার ও সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দারের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করলে তাঁরা তাকে মিষ্টিমুখ করান। গতকাল বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহরের কবরী রোড়স্থ বাসভবনে নবনির্বাচিত মেম্বার মো. কাউছার হোসেন উপস্থিত হয়ে এমপি ছেলুন জোয়ার্দ্দার ও সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দারের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে আলুকদিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড অর্থ্যাৎ হাতিকাটা গ্রামের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)