ভালাইপুর মোড়ের ১২টি দোকানে জরিমানা

আপলোড তারিখঃ 2021-12-29 ইং
ভালাইপুর মোড়ের ১২টি দোকানে জরিমানা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার ভালাইপুর মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২টি দোকানের মালিককে ৯ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় এ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক-উজ-জামান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় বিভিন্ন গার্মেন্টস শপ ও হার্ডওয়ারের দোকানসহ ১২টি দোকানে ডিলিং লাইন্সেস না থাকা ও থাকলেও অনেক আগেই সেগুলো মেয়াদোত্তীর্ণ হলেও নবায়ন না করার অপাধে ১২টি মামলায় ৯ হাজার ৫শ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভিযানে সহযোগিতায় ছিলেন পেশকার কামরুজ্জামান, অফিস সহায়ক আলমঙ্গীর হোসেন ও ইকবাল হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)