দর্শনায় তুচ্ছ ঘটনায় একজনকে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2021-12-29 ইং
দর্শনায় তুচ্ছ ঘটনায় একজনকে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় তুচ্ছ ঘটনায় আতিয়ার রহমান লাবু নামের এক ব্যক্তিকে কাঠের-চ্যালা দিয়ে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দর্শনা হঠাৎপাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় আতিয়ার রহমানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহত ব্যক্তি দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের বড় দুধপাতিলা গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে।

            আহত আতিয়ার রহমান বলেন, ‘আমার একখণ্ড জমি আছে। ২০ বছর আগে থেকেই ওই জমি আমাদের মধ্যে রয়েছে। তবে আমার এলাকার ছাদের মিস্ত্রির ছেলে কালাম সে ওই জমি তাদের বলে দাবি করে। মঙ্গলবার সন্ধ্যায় এই নিয়ে কাদের আমার সঙ্গে তর্কাতর্কি শুরু করে। এরই একপর্যায়ে সে প্রথমে একটি চ্যালা-কাঠ ও পরে একটি দা’ দিয়ে আমার মাথায় আঘাত করে।’

চুয়াডাঙ্গা সদর হাপসাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন,  ‘রাত আটটার দিকে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় একজনকে উদ্ধার করে জরুরি বিভাগে নেয়। তাদের থেকে জানতে পারি একটি ঘটনাকে কেন্দ্র করে তাকে চলাদিয়ে পিটিয়ে আহত করেছে। জরুরি বিভাগ থেকে তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হয়েছে। তার মাথায় মোট ১৬ টি সেলাই দেওয়া হয়েছে।’

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির বলেন, ‘এমন কোনো ঘটনা সম্পর্কে আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)