আলমডাঙ্গা কামালপুর আলাউদ্দিন আহমেদ পাঠাগারের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2021-12-29 ইং
আলমডাঙ্গা কামালপুর আলাউদ্দিন আহমেদ পাঠাগারের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা কামালপুর আলাউদ্দিন আহমেদ পাঠাগারের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে কামালপুর আলাউদ্দিন আহমেদ পাঠাগার প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট নাট্যব্যাক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা খন্দকার হামিদুল ইসলাম আজম। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী লিটন চানাচুর কোম্পানি লিমিটেডের এমডি আলহাজ্ব লিটন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার, কবি আব্দুল খালেক, সানবিম ক্যাডেট একাডেমীর পরিচালক আব্দুস সালাম সালেহীন, কামালপুর গোরস্থান কমিটির সভাপতি আব্দুর রউফ নান্নু। প্রতি বছরের ন্যায় এবারও আলাউদ্দিন আহমেদ পাঠাগারের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র কম্বল ও চাঁদর প্রদান করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)