চুয়াডাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে যাকাত ফান্ডে থেকে : হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও অনুদান প্রদান

আপলোড তারিখঃ 2017-06-15 ইং
চুয়াডাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে যাকাত ফান্ডে থেকে : হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও অনুদান প্রদান ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উদ্যোগে বিভিন্ন এলাকার হতদরিদ্র পরিবারের মহিলাদের মাঝে সেলাই মেশিন, গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, দুস্থ ও অস্বচ্ছল-অসহায় ইমামদের হাতে অনুদান চেক তুলে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে ইফা জেলা কার্যালয়ে ইফা চুয়াডাঙ্গার উপ-পরিচালক এ.বি.এম রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে এ সমস্ত উপকরণ ও অনুদান তুলে দেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ডের আওতায় ৪ উপজেলার ৯জন দুস্থ বিধবা মহিলাকে সেলাই মেশিন, ৪জন গরীব মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও ইমাম মোয়াজ্জেম কল্যাণ ট্রাস্টের আওতায় ১২ জন অসচ্ছল ইমামদের হাতে আর্থিক অনুদান চেক তুলে দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)