চুৃয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান

আপলোড তারিখঃ 2021-12-27 ইং
চুৃয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান ছবির ক্যাপশন:

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় বড়বাজার ও রেলবাজার এলাকার ফলের দোকানগুলোতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে। অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ।

অভিযান সূত্রে জানা গেছে, অভিযানে বড়বাজার চৌরাস্তা মোড়ে পুরাতন গলির মুখে আশাদুল ফল ভান্ডারে ভারি ঠোংগায় ভোক্তাকে ওজনে ঠকানোর বিষয়টি হাতেনাতে প্রমাণ হয়। এছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৬, ৩৮ ধারায় সতর্কতামূলক ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে, রেলবাজারে মেসার্স লিটন ফল ভান্ডারকে একই অপরাধের জন্য ১ হাজার ৫ শ টাকা ও মেসার্স আর কে ফল ভান্ডারকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে এক হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ পণ্য ও অধিক ওজনের ঠোংগাগুলো পুড়িয়ে নষ্ট করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)