চাকরি জাতীয়করণের দাবি, গ্রাম পুলিশদের মানববন্ধন

আপলোড তারিখঃ 2021-12-27 ইং
চাকরি জাতীয়করণের দাবি, গ্রাম পুলিশদের মানববন্ধন ছবির ক্যাপশন:

ঝিনাইদহে চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রাম পুলিশের সদস্যরা। গতকাল সোমবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এ কর্মসূচির আয়োজন করে গ্রাম পুলিশদের সংগঠন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন জেলা শাখা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে নিয়ে সংগঠনের প্রায় ৩ শতাধিক সদস্য অংশ নেন। কর্মসূচিতে সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিচুর রহমান খান, সাংগঠনিক সম্পাদত আতিয়ার রহমান ও মহিলা বিষয়ক সম্পাদক আছিয়া খাতুন বক্তব্য রাখেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ৭ হাজার টাকার বেতনের অর্ধেক সরকার দিলেও বাকি অর্ধেক ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয়। অধিকাংশ সময় ইউনিয়ন পরিষদের টাকা বকেয়া থাকে। বর্তমানে দ্রব্যমূল্যের উর্দ্ধগতীর বাজারে নাম মাত্র বেতনে পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে তারা। এসময় বক্তারা গ্রাম পুলিশের চাকুরি জাতীয় করণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)