জীবননগরে বাল্যবিবাহ ও নারী নির্যাতন রোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-12-27 ইং
জীবননগরে বাল্যবিবাহ ও নারী নির্যাতন রোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগরে বাল্যবিবাহ ও নারী নির্যাতন রোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমাবার বিকেলে জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ্-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর থানার ইন্সপেক্টর (ওসি, তদন্ত) স্বপন কুমার দাস। রায়পুর ইউনিয়ন লোকমোর্চা, ইউনিয়ন পরিষদ ও ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা লোকমোর্চার সহসভাপতি ও হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী আব্দুল আলিম সজল,  রায়পুর ইউনিয়ন লোকমোর্চার সভাপতি সাজ্জাদ বিশ^াস, জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক আলমগীর হোসেন, রায়পুর পুলিশ ক্যাম্প ইনচার্জ (এসআই) আমির হোসেন, রায়পুর ইউপি সদস্য আব্দুল মালেক,  রায়পুর ইউনিয়ন লোকমোর্চার সহসভাপতি রত্না রানী, পূজা বিশ্বাসসহ বিভিন্ন কমিউনিটি গ্রুপের সদস্য ও স্থানীয় জনগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)