জীবননগর-দৌলৎগঞ্জ বাজার কমিটির সদস্য ফরম বিক্রির উদ্বোধন

আপলোড তারিখঃ 2021-12-27 ইং
জীবননগর-দৌলৎগঞ্জ বাজার কমিটির সদস্য ফরম বিক্রির উদ্বোধন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগর-দৌলৎগঞ্জ বাজার কমিটির সদস্য ফরম বিক্রির উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে ফরম বিক্রয়ের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ।

জানা যায়, দীর্ঘ ২৪ বছর জীবননগর বাজার পরিচালনায় কোন কমিটি না থাকায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটি বাজারের ৯টি ওয়ার্ডের সীমানা নির্ধারণ, নতুন ভোটার তালিকা তৈরী করে নির্দিষ্ট সময়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। সে মোতাবেক ২৭ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিত উদ্বোধনের মাধ্যমে সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। আহ্বায়ক কমিটির সদস্যরা ৮ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত বাজারের ব্যবসায়ীগণের নিকট থেকে এ সদস্য ফরম সরবরাহ করতে পারবেন। এবং তা ১০ তারিখের মধ্যে জমা দিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, জীবননগর-দৌলৎগঞ্জ বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক সৈয়দ আব্দুল জব্বার ও একাডেমিক সুপার ভাইজার, সদস্য ও জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি.এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, আড়ৎ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জসিম উদ্দীন, মুন্সী ওয়াহেদুজ্জামান খোকন, শফিকুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)