পাঁকা দারুস সালাম দাখিল মাদরাসা'র অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

আপলোড তারিখঃ 2021-12-27 ইং
পাঁকা দারুস সালাম দাখিল মাদরাসা'র অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন ছবির ক্যাপশন:

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের পাঁকা দারুস সালাম দাখিল মাদরাসা'র ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার দীনেশ চন্দ্র পাল। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সর্বোচ্চ ২৭ ভোট পেয়ে জাহাঙ্গীর আলম বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন ও নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মফিজ উদ্দীন ২১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানাগেছে, এবতেদায়ী সাধারণ ক্যাটাগরী শাখায় অভিভাবক সদস্য মোট ভোটারের সংখ্যা ছিল ৫৪ জন। যার মধ্যে মোট ৪৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন ভোট বাতিল হয়েছে ১ টি। পোল হয়নি ৫ টি ভোট । নব-নির্বাচিত অভিভাবক সদস্য পাঁকা গ্রামের কৃতি সন্তান জাহাঙ্গীর আলমকে ফুলের শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়েছেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আশরাফুজ্জামান টিপু, আইন বিষায়ক সম্পাদক খান তারিক মাহমুদ, যুবলীগ নেতা শেখ সামাদুল ইসলাম, ছাত্রলীগ নেতা রাজন সহ আরো অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন পাঁকা দারুস সালাম দাখিল মাদরাসার সুপার মাওলানা ওয়াহিদুজ্জামান (আলম), সহকারী শিক্ষক গুলফার রহমান সহ সকল শিক্ষক- শিক্ষিকা, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, সিনিয়র সদস্য সাংবাদিক রুস্তম আলী, শিক্ষানবিশ সাংবাদিক এসএম নাসিম উদ্দীন, সাইফুল ইসলাম, মুকুল বিশ্বাস, তরিকুল ইসলাম ডা. মাসুদ রানা,আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ইউসুফ আলী,বর্তমান মেম্বার ঝুমুক আলী প্রমুখ।

আইন,শৃংখলা,পরিবেশ পরিস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন শাহাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই জমির হোসেন, টু-আইসি এএসআই আব্দুল হাই সহ সঙ্গীয় ফোর্স।

সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নির্বাচনে দায়িত্ব পালন করেন জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা মফিদুল ইসলাম কিরণ ও মফিজ উদ্দীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)