ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ইউপি নির্বাচনে কারচুপি, কেন্দ্র দখল ও আইনশৃঙ্খলা অবনতির সংবাদ সংগ্রহকালে একাত্তর টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি এম এ মামুনের মোটরসাইকেল ভাঙচুর করেছে ক্ষুব্ধ কর্মীরা। গতকাল রোববার বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে।
এম এ মামুন বলেন, ‘চুয়াডাঙ্গা সদর উপজেলার চারটি ইউপিতে চতুর্থ ধাপে ভোট গ্রহণ চলাকালীন সময়ে কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট কারচুপি, কেন্দ্র দখল ও আইনশৃঙ্খলার অবনতির খবর পেয়ে দ্রুত সেখানে সংবাদ সংগ্রহ করার জন্য যাই। এই কেন্দ্রে সংবাদ সংগ্রহ করার সময় চেয়ারম্যান সমর্থক ক্ষুদ্ধ কর্মীরা আমার ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে।’
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
