দর্শনায় ‘যুব সাহায্য সংস্থা ব্যাচ-৮৭’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-12-25 ইং
দর্শনায় ‘যুব সাহায্য সংস্থা ব্যাচ-৮৭’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
দর্শনায় যুব সাহায্য সংস্থা ব্যাচ-৮৭’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় দর্শনা বাসস্ট্যান্ড চত্বরের মান্দার আলীর জন্ডিস চিকিৎসালয়ের নিকট তেঁতুলতলায় ‘যুব সাহায্য সংস্থা ব্যাচ-৮৭’র অফিস কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ডা. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন দামুড়হুদা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মো. জামাল শুভ। দর্শনা যুব সাহায্য সংস্থার সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহম্মেদ সাণ্টুর সার্বিক ব্যবস্থাপনা ও উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, দর্শনা পৌর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন যুব সাহায্য সংস্থা ব্যাচ-৮৭ নের্তৃবৃন্দসহ সদস্যরা। এসময় দিনব্যাপী বিভিন্ন ধরনের রোগীর চিকিৎসা প্রদানের পাশাপাশি ইসিজি, ডায়াবেটিকস (গ্লুকোজ) পরীক্ষা ও ফ্রি ওষুধ প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)