ছবির ক্যাপশন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় রূপসা পরিবহনের ধাক্কায় আজিদ আলী (৪৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে শেখপাড়া বাজারে দুঃখী মাহমুদ কলেজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে কুষ্টিয়া হতে খুলনাগামী রূপসা পরিবহন একটি বাস বেপরোয়া গতিতে এসে একটি পাখিভ্যানে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ভ্যানচালক মাথায় আঘাত পেয়ে গুরুত্বর আহত হন। পরে এলাকাবাসী ভ্যানচালককে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়াতে নেওয়া পথে রাস্তায় তাঁর মৃত্যু ঘটে। নিহত আজিদ উপজেলার যোগীপড়া গ্রামের আজমত আলীর ছেলে।
