আলমডাঙ্গার খাসকররা ইউনিয়ন কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন

আপলোড তারিখঃ 2021-12-25 ইং
আলমডাঙ্গার খাসকররা ইউনিয়ন কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলা খাসকররা ইউনিয়ন কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটায় খাসকররা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাসকররা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তাফসির আহমেদ মল্লিক লাল, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হক, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার বজলুল করিম, আলমডাঙ্গা পৌর কৃষক লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্রনাথ সাহা, আলমডাঙ্গা পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মো. সাহাবুল হক বিএ, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সহসভাপতি আবুল কাসেম, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সহ-দপ্তর সম্পাদক মো. ফজলুর রহমান, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আজিবর রহমান, আব্দুল হান্নান, আনিচুর রহমান, সার্জেন্ট রহুল আমিন, বজলুর রহমান, সমির উদ্দিনসহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সকলের সম্মতিক্রমে আব্দুল মান্নানকে সভাপতি এবং হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে মোট ৫১ সদস্যবিশিষ্ট খাসকররা ইউনিয়ন কমিটি গঠন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)