তিতুদহে গরীব অসহায় হতদরিদ্রের মধ্যে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2021-12-25 ইং
তিতুদহে গরীব অসহায় হতদরিদ্রের মধ্যে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসার উপহার হিসেবে ‘টিম পজিটিভ বাংলাদেশ’ ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সহযোগিতায় তিতুদহ ইউনিয়নের অসহায় দরিদ্র শীতার্তদের মধ্যে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টায় ৬২ আড়িয়া গ্রামে এ কম্বল বিতরণ করা হয়। তিতুদহের ৯টি ওয়ার্ডের সর্বনিম্ন পর্যায়ের ১শ টি পরিবারকে এই কম্বল দিয়ে সহায়তা করে আড়িয়া গ্রামের সমাজসেবী একটি গ্রুপ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬২ আড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন ৬২ আড়িয়া গ্রামের হাউস মল্লিক, নিসান মিয়া, আ. মান্নান, মেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ শেখ রাসেল ছাত্রকল্যাণ পরিষদের চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটির সভাপতি শাহরুখ খান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)