বিএনপি একটা ইস্যু খোঁজার চেষ্টা করছে : বাণিজ্যমন্ত্রী

আপলোড তারিখঃ 2021-12-25 ইং
বিএনপি একটা ইস্যু খোঁজার চেষ্টা করছে : বাণিজ্যমন্ত্রী ছবির ক্যাপশন:
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে এখন কোনো ইস্যু নেই, তাই বিএনপি একটা ইস্যু খোঁজার চেষ্টা করছে। যতটুকু তারা চেষ্টা করছে, তার থেকে শো-অফ করছে। গতকাল শুক্রবার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে ২০২১-২০২২ আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধনকালে সাংবাদিকদের এ কথা বলেন। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়লে দেশের বাজারেও সে দাম বৃদ্ধি পায়। তবে আমদানী নির্ভর এসব দ্রব্য মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে রাখতে উপজেলা পর্যায়ে টিসিবি কার্যক্রম শুরু করা হবে। আশা করি, আগামী ৩ মাসের মধ্যে ৪০০-৫০০ টিসিবি ট্রাক নামানো হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)