দামুড়হুদার উজিরপুর মসজিদে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2021-12-25 ইং
দামুড়হুদার উজিরপুর মসজিদে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:
দামুড়হুদা উজিরপুর মসজিদে পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ফজরের নামাজের পর এ প্রতিযোগিতা শুরু হয়। ৫০ জন প্রতিযোগির মধ্যে প্রথম স্থান অধিকার করে মোছা. রওজা খাতুন, দ্বিতীয় মোছা. লামিয়া খাতুন ও ৩য় স্থান অধিকার করে মোহা. তামিম হাসান। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী। এসময় তিনি বলেন, কুরআন শিক্ষা মুসলমানের জন্য ফরজ। আর সে আলোকে প্রতিটি মসজিদে যাতে এই শিক্ষা চালু থাকে, সেই ব্যবস্থা করা প্রয়োজন। আমাদের গ্রামের মসজিদে এই ধরনের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানাই। তিনি বলেন, শিশুদের কোরআন শিক্ষা গ্রহণ করতে আগ্রহ বাড়ানোর জন্য এই পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রওশন আলী, হাজি মো. কবীর উদীন, হাবিবুর রহমান হবি, নজরুল ইসলাম, শাহীনুর রহমান, সরজেদ আলী, বিপুল  হোসেন, বকুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উজিরপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মুফতি মাহামুদুল হাসান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)