দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব গ্রহণ

আপলোড তারিখঃ 2021-12-24 ইং
দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব গ্রহণ ছবির ক্যাপশন:
দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দামুড়হুদা সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য লিয়াকত আলী, ২ নম্বর ওয়ার্ডের সদস্য সামসুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জাহিদুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মতিয়ার রহমান, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফুল আলম সুমন, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুজ্জামান, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হাসান আলী, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল আলিম ও মহিলা সংরক্ষিত আসনে রুপালী খাতুন, শাহানাজ খাতুন, হাসিনা খাতুনসহ আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)