এশিয়ান টিভির বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন মেহেরপুরের মিজানুর রহমান জনি

আপলোড তারিখঃ 2021-12-24 ইং
এশিয়ান টিভির বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন মেহেরপুরের মিজানুর রহমান জনি ছবির ক্যাপশন:
এশিয়ান টেলিভিশনের বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হয়েছেন মেহেরপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান জনি। জনি চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ-এর মেহেরপুর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। গতকাল বৃহস্পতিবার এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি সম্মেলনে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন-উর-রশিদ সিআইপি। গতকাল সকাল দশটা থেকে এশিয়ান টেলিভিশনের নিজস্ব কার্যালয়ে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের ডিএমডি (অপারেশন) সাজ্জাদ হোসেন রশিদ পারভেজ, বার্তা প্রধান মানষ ঘোষ, এশিয়ান গ্রুপের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, মুজিবর রহমান, এশিয়ান টেলিভিশনের সকল কর্মকর্তা, কলা-কৌশলীসহ দেশের সকল জেলা ও উপজেলা প্রতিনিধিগণ। এসময় সারা দেশের ২০ জনকে বর্ষসেরা সাংবাদিকের ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)