ফরহাদ অগ্রণী ক্রিকেট টিমের জয়লাভ

আপলোড তারিখঃ 2021-12-24 ইং
ফরহাদ অগ্রণী ক্রিকেট টিমের জয়লাভ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় প্রথম বিভাগ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে মুন্সিগঞ্জ সংহতি সংঘ ক্রিকেট টিমকে হারিয়ে বিজয় ছিনিয়ে নিয়েছে ফরহাদ অগ্রণী ক্রিকেট টিম। গতকাল বৃহস্পতিবার সকাল আটটায় চুয়াডাঙ্গার নতুন স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে টসে জিতে মুন্সিগঞ্জ সংহতি সংঘ ক্রিকেট টিম প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৫০ ওভারের খেলায় ৩৬.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে মুন্সিগঞ্জ সংহতি সংঘ ১৩৭ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে ফরহাদ অগ্রণী টিম ৪২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়। খেলায় প্রথম ইনিংসে বোলিংয়ে ফরহাদ অগ্রণী টিমের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট সংগ্রহ করেন শামীম এবং দ্বিতীয় সর্বোচ্চ ৩ উইকেট জয় করেন জাহাঙ্গীর। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং এ ফরহাদ অগ্রণী টিমের পক্ষে সাগর ৩২ এবং সাদ্দাম ২৯ রান সংগ্রহ করে। উল্লেখ্য, চুয়াডাঙ্গায় প্রথম বিভাগ ক্রিকেট লিগের এ খেলায় ফরহাদ অগ্রণী ক্রিকেট টিমকে স্পন্সর করছে দৈনিক সময়ের সমীকরণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)