জীবননগরে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

আপলোড তারিখঃ 2021-12-23 ইং
জীবননগরে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ছবির ক্যাপশন:
জীবননগরে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস প্রমুখ। জীবননগর উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের স্টল তৈরি করে অংশ নিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)