ঝিনাইদহে অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে নাগরিক সংলাপ

আপলোড তারিখঃ 2021-12-23 ইং
ঝিনাইদহে অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে নাগরিক সংলাপ ছবির ক্যাপশন:
‘রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায় শুদ্ধাচার চর্চার কোনো বিকল্প নেই’ এ স্লোগানে ঝিনাইদহে অনুসন্ধানী সাংবাদিকতা ও আমাদের করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরের এইড ফাউন্ডেশনের সূর্যসেনা পাঠাগারে এ সংলাপের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সুজনের সভাপতি আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে বক্তব্য দেন আঞ্চলিক সমন্বয়ক গিয়াস উদ্দিন, সহ-সম্পাদক হাবিবুর রহমান, জাহিদুল ইসলাম, রেজাউর ইসলাম, জেলার সিনিয়র সাংবাদিক এম সাইফুল মাবুদ, নিজাম জোয়াদ্দার, আসিফ ইকবাল কাজল, কে এম সালেহ, এম এ কবির, সাদ্দাম হোসেন প্রমুখ। এসময় সাংবাদিকরা বলেন, সমাজে রাজনৈতিক আধিপত্য বিস্তারের কারণে অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাইরের চাপ বাড়ছে। এই চাপ মোকাবিলা করে সৎ সাহস ও নীতি-নৈতিকতা বজায় রেখেই অনুসন্ধানী সাংবাদিকতা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর নৈতিকতা এবং শুদ্ধাচার নিশ্চিত করার মাধ্যমে সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)