ঝিনাইদহে ডা. মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে মামলা

আপলোড তারিখঃ 2021-12-23 ইং
ঝিনাইদহে ডা. মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে মামলা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাস হাসান এমপিসহ দুইজনের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী ফোরাম ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়া মিলন বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানিয়া বিনতে জাহিদের আদালতে মামলাটি দায়ের করেন। বাদী মামলায় উল্লেখ করেন, ডা. মুরাদ হাসান এমপি ও তাঁর সহযোগী মুহাম্মদ নাহিদ হেলাল শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও পরিবারের কনিষ্টতম সদস্য ব্যারিস্টার জাইমা রহমানকে সামাজিক ও ব্যক্তিগতভাবে অপমান-অপদস্থ করার জন্য ভিডিও প্রকাশ করেছেন। এতে করে জিয়া পরিবারের সাথে সাথে সমগ্র নারী সমাজের মানহানি এবং অপমান করা হয়েছে। আসামিরা মিথ্যা তথ্য প্রকাশ এবং প্রচারের মাধ্যমে দেশে রাজনৈতিক সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ঘৃণা বিদ্বেষ সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করেছেন। ফলে ১৮৬০ সনের পেনাল কোডের ১৫৩-ক/৫০৫-ক/৫০৯ ধারার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় বাদী নিজেসহ অ্যাড. আব্দুল আলীম, অ্যাড. রাকিবুল হাসান ও অ্যাড. রিয়াজুল ইসলাম সাক্ষী হয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)