আলমডাঙ্গায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2021-12-23 ইং
আলমডাঙ্গায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেশি দামে সার বিক্রি করার অপরাধে দুই সার ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল বুধবার দুপুরে সরকার নির্ধারিত মূল্যতালিকা না থাকায় ও বেশি দামে সার বিক্রির অপরাধে উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা যায়, আলমডাঙ্গায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সারের দোকানে সরকারি মূল্যতালিকা না টাঙিয়ে বেশি দামে সার বিক্রি হচ্ছে বলে অভিযোগ ওঠে। এতে এলাকার হাজারো কৃষক প্রতারিত হওয়ার অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ অভিযান পরিচালনা করেন। অভিযানে আলমডাঙ্গার লাল ব্রিজের নিকট মেসার্স ভাই ভাই ট্রেডার্সকে ২ হাজার ৫শ টাকা ও কামালপুর বটতলার মেসার্স হাজি ট্রেডার্সকে ২ হাজার ৫ শ টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করেন। অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক আমিনুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)