যুবদল ও ছাত্রদলের শুভেচ্ছা গ্রহণকালে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ

আপলোড তারিখঃ 2021-12-22 ইং
যুবদল ও ছাত্রদলের শুভেচ্ছা গ্রহণকালে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সদস্য খন্দকার আরিফ ও জেলা ছাত্রদলের সহসভাপতি নাইম হাসানের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শরীফুজ্জামান শরীফের বাসভবনে উপস্থিত হয়ে এ শুভেচ্ছা জানান নেতা-কর্মীরা। শুভেচ্ছাবিনিময়কালে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের গড়া দল বিএনপিসহ সকল অঙ্গসগঠনসমূহের নেতা-কর্মীপষা বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। শুভেচ্ছাবিনিময়কালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জেহেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক রোকন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, অর্থ সম্পাদক মো. মোমিনুর রহমান মোমিন, জেলা ছাত্রদলের সহসভাপতি মতিউর রহমান মিশর, যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আমান, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশল আহমেদ রানা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)