ইউপি নির্বাচনে উঠান বৈঠকে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ

আপলোড তারিখঃ 2021-12-21 ইং
ইউপি নির্বাচনে উঠান বৈঠকে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদরের আসন্ন আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা অব্যহত রেখেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম আজাদ। তরুণ থেকে শুরু করে বায়োজেষ্ঠ্য বিশেষ করে নারী ভোটাররা হাসিমুখে দোয়া করছেন আবুল কালাম আজাদের জন্য। সাধারণ মানুষদের মধ্যে নির্বাচন নিয়ে উৎসাহ বিরাজ করছে। আবুল কালাম আজাদের পক্ষে নৌকা প্রতীকে গণসংযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। নৌকার গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে বিভিন্ন এলাকার মানুষেরা অংশগ্রহণ করছেন। জমে উঠছে নৌকার নির্বাচনী প্রচার-প্রচারণা। গতকাল সোমবার আলুকদিয়া ইউনিয়নের পিতম্বরপুরে উঠান বৈঠক ও দিনব্যাপী বিভিন্ন স্থানে তিনি নির্বাচনী গণসংযোগ করেন। এসময় তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। পথসভায় আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম আজাদ বলেন, জনগণের মূল চাহিদাই ইউনিয়ন পরিষদ থেকে ভালো নাগরিক সেবা পাওয়া। আমার পরিকল্পনাও ঠিক তেমনি, ডিজিটাল বাংলাদেশের সুযোগকে কাজে লাগিয়ে উন্নত নাগরিক সেবা নিশ্চিত করবো। আমি নির্বাচিত হলে উন্নয়ন অগ্রযাত্রায় কোনো অংশে থেমে থাকবে না আলুকদিয়া ইউনিয়ন। দলীয় প্রতীক নৌকার পক্ষে ভোট চেয়ে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম আজাদের গণসংযোগে সাথে ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অংঙ্গসহযোগী সংঠনের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)