দামুড়হুদার নতিপোতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন

আপলোড তারিখঃ 2021-12-21 ইং
দামুড়হুদার নতিপোতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান, সদস্য আতিউর রহমান, বিপ্লব প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, স্বেচ্ছাসেবক লীগ একটি আদর্শ সংগঠন। যে সংগঠনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আর্দশ সংগঠন হিসেবে রুপান্তর করতে সকল চেষ্টা আমাদের অব্যাহত আছে। আলোচনা সভা শেষে দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি আগামীকাল (আজ) ঘোষণা করা হবে বলে জানান জিপু চৌধুরী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)