কৃষকদের সহায়তার জন্য ইউএনও’র কাছে স্মারকলিপি পেশ

আপলোড তারিখঃ 2021-12-21 ইং
কৃষকদের সহায়তার জন্য ইউএনও’র কাছে স্মারকলিপি পেশ ছবির ক্যাপশন:
জীবননগরে ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক বিক্রি, ডিলারদের দোকানে সরকারি বরাদ্দের পরিমাণ তালিকা প্রদর্শন এবং প্রাকৃতিক দুর্যোগ জাওয়াদে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য আবেদন করল কৃষক সংগঠন দি এশিয়া ফাউন্ডেশন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় কৃষক সংগঠন দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এবং রিসো সংস্থার সহযোগিতায় কৃষকদের বিভিন্ন দাবি তুলে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কৃষক সংগঠন দি এশিয়ার সভাপতি আকিমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম, আতিয়ার রহমান, জহুরুল ইসলাম, শাহাববুদ্দিন, শহিদুল ইসলাম, শফিকুল আলম নান্নু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)