ঝিনাইদহ সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৬

আপলোড তারিখঃ 2021-12-21 ইং
ঝিনাইদহ সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৬ ছবির ক্যাপশন:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মান্দারতলা গ্রামে অবৈধ আলমসাধুর সাথে ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষে ৩ বছরের শিশু আছিয়া খাতুনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আলমসাধু চালকসহ ৬ জন আহত হন। আছিয়া খাতুন দরীবিন্নি গ্রামের রিপন মিয়ার কন্যা। আহতরা হলেন- দরীবিন্নী গ্রামের হাসান মণ্ডলের স্ত্রী মনিরা খাতুন (৩৫), রিপন আলীর স্ত্রী মুসলিমা খাতুন (৩০), লিয়াকত মণ্ডলের স্ত্রী আকলিমা বেগম (৪০), মিল্টনের স্ত্রী রোজিনা খাতুন (৪৫), মৃত  কেসমত মণ্ডলের পুত্র মিল্টন মণ্ডল (৪৭) ও আলমসাধু চালক বিশয়খালী গ্রামের গনি মণ্ডলের ছেলে রাজীব হোসেন। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রহিম মোল্লা জানান, গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহগামী যাত্রী বোঝাই একটি ইজিবাইক উপজেলার পৌরসভাধীন মান্দারতলা গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছ বোঝাই অবৈধ আলমসাধুর সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা শিশু আছিয়াসহ জন ৭ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে শিশু আছিয়ার মৃত্যু হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)