মেহেরপুরে শিখন কেন্দ্রের উদ্বোধন করলেন এমপি খোকন

আপলোড তারিখঃ 2021-12-21 ইং
মেহেরপুরে শিখন কেন্দ্রের উদ্বোধন করলেন এমপি খোকন ছবির ক্যাপশন:
মেহেরপুরে বিদ্যালয় বহির্ভুত শিশুদের জন্য শিখন কেন্দ্রের উদ্বোধন এবং বইসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল-জোরপুকুরিয়া ডিগ্রি কলেজের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। এসময় মানব উন্নয়ন কেন্দ্র মউকের নির্বাহী প্রধান আশাদুজামান সেলিম, তেরাইল-জোরপুকুরিয়া কলেজের অধ্যক্ষ মাসুম উল হক মিণ্টুসহ বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পিইডিপি-৪ এর আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচির উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের আওতায় শিখন কেন্দ্রের শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করবে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) নামের একটি বেসরকারি সংস্থা। মেহেরপুর জেলায় ২১০টি কেন্দ্রে ৬ হাজার ৫৫০ জন  ঝরে পড়া শিশু শিক্ষার্থী উপবৃত্তিসহ সরকারি সকল সুবিধায় লেখাপড়ার সুযোগ পাবে। ৬ থেকে ১২ বছরের স্কুল বাহির্ভুত প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়ার সুযোগ পাবে। ৬ মাস অন্তর তাদের বই পরিবর্তন করা হবে এবং তিন বছর পর সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করানো হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)