চুয়াডাঙ্গায় প্রথম বিভাগ ক্রিকেট লিগে মিতালী সংঘের জয়লাভ

আপলোড তারিখঃ 2021-12-20 ইং
চুয়াডাঙ্গায় প্রথম বিভাগ ক্রিকেট লিগে মিতালী সংঘের জয়লাভ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় প্রথম বিভাগ ক্রিকেট লিগে মুন্সিগঞ্জ সংহতি সংঘকে ২ উইকেটে হারিয়েছে মিতালী সংঘ। গতকাল রোববার সকাল ৯টায় জাফরপুর নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে মুন্সিগঞ্জ সংহতি সংঘ প্রথমে ব্যাটিং করে ১৫৮ রান সংগ্রহ করে। জবাবে মিতালী সংঘ ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৫৯ রান সংগ্রহ করে। মিতালী সংঘের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমারন হুসাইন। দলের ম্যানেজার ছিলেন রাসেল হুজুর। তীব্র লড়াইয়ে অবতীর্ণ হয়ে জয়লাভ করায় মিতালী সংঘের সভাপতি মহসীন রেজা সকল খেলোয়াড় কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। গতকালের ম্যাচটি পরিচালনা করেন আব্দুল মালেক, টুটুল মোল্লা ও মকলেছুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)