চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় পাখিভ্যান চালক জখম

আপলোড তারিখঃ 2021-12-20 ইং
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় পাখিভ্যান চালক জখম ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় হায়বাত আলী (৬০) নামের এক বৃদ্ধ পাখিভ্যান চালক গুরুতর জখম হয়েছেন। গতকাল রোববার বেলা একটার দিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম অবস্থা বৃদ্ধ হায়রাত আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত হায়বাত আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মৃত মসলেম আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর একটার দিকে পাখিভ্যানযোগে হান্নান মিয়ার রড সিমেন্ট দোকান হতে সিমেন্ট নিয়ে বাদুরতলার অভিমুখে যাচ্ছিল। পথের মধ্যে টাউন ফুটবল মাঠের সামনে পৌঁছালে একাডেমি মোড় অভিমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক হায়বাত আলী রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় হায়বাত আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেন। এ বিষয়ে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, ‘দুপুর একটার পড়ে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় এক বৃদ্ধকে জরুরি বিভাগে নেয়। তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলে জানতে পারি। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়। তবে আহত বৃদ্ধর জখম গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)