মেহেরপুর শোলমারী জিসি সড়ক পুনর্বাসন কাজের উদ্বোধন

আপলোড তারিখঃ 2021-12-20 ইং
মেহেরপুর শোলমারী জিসি সড়ক পুনর্বাসন কাজের উদ্বোধন ছবির ক্যাপশন:
মেহেরপুর এলজিইডির উদ্যোগে সদর উপজেলার শোলমারী জিসি সড়ক পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নাম ফলক উন্মোচন করে মেহেরপুর শোলমারী সড়কের উদ্বোধন ঘোষণা করেন। এসময় সেখানে মোনাজাত করা হয়। মেহেরপুরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, সদর উপজেলা প্রকৌশলী আবদুল হামিদ, মেহেরপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান, ঠিকাদার শাহাবাজ উদ্দিন আহমেদ, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক বাবুল আক্তার, নবনির্বাচিত ইউপি সদস্য রাজন আলী প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। মেহেরপুর এলজিইডির উদ্যোগে আমফান প্রজেক্টের ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর-শোলমারী সড়কের ১.৫০ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)