আসন্ন আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে গণসংযোগ করলেন টোটন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2021-12-20 ইং
আসন্ন আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে গণসংযোগ করলেন টোটন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীককে বিজয় করার লক্ষে পথসভা ও গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত তিনি এই পথসভা ও গণসংযোগ করেন। পথসভায় টোটন জোয়ার্দ্দার বলেন, সকল নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কার প্রচার-প্রচারণা চালিয়ে যেতে হবে। নৌকা প্রার্থীকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, জেলা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম শাহান, আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন পান্না, আপিল মেম্বার, গোলাম মোস্তফা মুক্তার, মো. খলিলুর রহমান, আব্দুস সালাম, ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি মো. ইমান আলী, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা শান্তি, কোষাধ্যক্ষ মো. আসমাউল, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফুল, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. এমদাদ ফকির, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেনসহ আলুকদিয়া ইউনিয়নের সকল ইউনিটের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)