আলমডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আালোচনা সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-12-18 ইং
আলমডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আালোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আলমডাঙ্গা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার ভূমি রেজোয়ানা নাহীদ,  প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম। সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শামিম রেজার উপস্থাপনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, প্রাথমিক শিক্ষা অফিসের ইন্সেট্রাক্টর আনোয়র হোসেন, সরকারি স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, সিনিয়র শিক্ষক গৌতম কুমার পাল, সরকারি কলেজের প্রভাসক শরিফুল ইসলাম, প্রভাসক খলিলুর রহমান, প্রভাসক হাবিবুর রহমান, প্রদর্শক জামাল হোসেন, বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক আতিয়ার রহমান, আনোয়ারুজ্জামান, মিজানুর রহমান, সাজেদুর রহমান, নজরুল ইসলাম, সহিদুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)