ছবির ক্যাপশন:
মহান স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের পায়রা চত্বরে জেলা ট্রাক শ্রমিক সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে এ বস্ত্র বিতরণ করা হয়। জেলা ট্রাক শ্রমিক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জাহাঙ্গীর আলম সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা।
এসময় আরও উপস্থিত ছিলেন, ঝিনাইদহ পৌর সভার সাবেক মেয়র সাইদুল করিম মিণ্টু, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল সামী ও জেলা ট্রাক শ্রমিক সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মোশারেফ। পরে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শ্রমিক, শারিরীক প্রতিবন্ধীসহ ৬৭০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
