জীবননগরে সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালক নিহত

আপলোড তারিখঃ 2021-12-18 ইং
জীবননগরে সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালক নিহত ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার জীবননগরে আলমসাধু ও লাটাহাম্বার মুখোমুখি সংঘর্ষে ওমর ফারুক (২৩) নামের এক আলমসাধুর চালকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা-ফুলতলায় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমসাধু চালক ওমর ফারুক দর্শনা পৌর এলাকার বাসস্ট্যান্ডপাড়ার হাফিজুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার পেয়ারাতলা-ফুলতলা নামক স্থানে আলমসাধু ও লাটাহাম্বারের মুখোমখি সংঘর্ষ হয়। এতে আলমসাধু চালক ছিটকে রাস্তার ওপর পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন ও নিহতের লাশ উদ্ধার করে হেফাজতে নেয় জীবননগর থানা-পুলিশ। এবিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘দুর্ঘটনা-কবলিত দুটি যানই অবৈধ। আমরা অবৈধযান দুটি জব্দ করেছি এবং নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)