আলুকদিয়া ইউপি নির্বাচনে নৌকার পথসভায় টোটন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2021-12-18 ইং
আলুকদিয়া ইউপি নির্বাচনে নৌকার পথসভায় টোটন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদরের আসন্ন আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে গণসংযোগ অব্যহত রেখেছেন আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম আজাদ। তাঁর গণসংযোগে সাধারণ ভোটারদের যেমন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা গেছে। তেমনি দলীয় প্রতীক নৌকার পক্ষে ভোট চেয়ে বিভিন্ন সময় পথসভা ও গণসংযোগে উপস্থিত হচ্ছেন জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। গতকাল শনিবার দিনব্যাপী আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়ারসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে আবুল কালাম আজাদ নির্বাচনী গণসংযোগ করেন। দৌলতদিয়াড়ের গণসংযোগে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়ন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দৃঢ় গতিতে এগিয়ে চলছে। মানুষ বুঝতে পেরেছে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা মানেই উন্নয়ন। পথসভায় আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম আজাদ বলেন, জনগণের মূল চাহিদাই ইউনিয়ন পরিষদ থেকে ভালো নাগরিক সেবা পাওয়া। আমার পরিকল্পনাও ঠিক তেমনি, ডিজিটাল বাংলাদেশের সুযোগকে কাজে লাগিয়ে উন্নত নাগরিক সেবা নিশ্চিত করবো। আমি নির্বাচিত হলে, উন্নয়ন অগ্রযাত্রায় কোনো অংশে থেমে থাকবে না আলুকদিয়া ইউনিয়ন। দলীয় প্রতীক নৌকার পক্ষে ভোট চেয়ে আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম আজাদের গণসংযোগে সাথে ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলাসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অংঙ্গসহযোগী সংঠনের নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)