ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ক্রিকেট খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত রয়েছে। আজ রোববার দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুশীলন শুরু হবে। প্রথম দিনের অনুশীলনীর শুরুতে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন ও সাধারন সম্পাদক প্রেসব্রিফিং করে বলেন, খেলায় হার-জিত যাই হোক না কেন? আমাদের নিজের খেলা নিজেরাই খেলবো, তবে নিজেদের সর্বোচ্চটা দিতে হবে। খেলার যে কোন প্রয়োজনে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ক্রিকেটারদের পাশে রয়েছে, সকল সদস্যদের পাশেই রয়েছে।
উল্লেখ্য মেহেরপুর প্রেসক্লাবের আয়োজনে কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, স্বাগতিক মেহেরপুর প্রেসক্লাবের মধ্যে আগামী ২৪ ডিসেম্বর প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্টিত হবে। সেই ম্যাচে অংশগ্রহনের জন্যই চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ক্রিকেটারগন নিয়মিত অনুশীলন করেছেন। দলের অধিনায়ক হিসেবে দায়িক্ত পালন করছেন সরদার আল-আমিন, সহ-অধিনায়ক হিসেবে দায়িত্বপালন করছেন রাজীব হাসান কচি, কোচ-কাম খেলোয়াড় ইসলাম রকিব, মেন্টর হিসেবে দায়িত্বপালন করছেন অ্যাড. রফিকুল ইসলাম ও ম্যানেজার হিসেবে দায়িত্বপালন করছেন আতিয়ার রহমান।
