ষষ্ঠ ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা

আপলোড তারিখঃ 2021-12-18 ইং
ষষ্ঠ ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ছবির ক্যাপশন:
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপে ভোট হবে ৩১শে জানুয়ারি। এই ধাপে হবে ২১৯টি ইউপি’র নির্বাচন। তফসিল অনুযায়ী চেয়ারম্যান, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীরা ৩রা জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ৬ই জানুয়ারি বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ই জানুয়ারি। এই নির্বাচনগুলো হবে ইভিএমে। গতকাল শনিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের একটি সভা অনুষ্ঠিত হয়। যাতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বিষয়টি জানান। প্রথম ধাপে ২১শে জুন ২০৪টি এবং ২০শে সেপ্টেম্বর ১৬০টি ইউপি’র ভোট হয়। দ্বিতীয় ধাপে ৮৪৬ ইউপির ১১ই নভেম্বর এবং তৃতীয় ধাপে ১০০৪টির নির্বাচন হয় ২৮শে নভেম্বর। ২৬শে ডিসেম্বর হবে চতুর্থ ধাপে ৮৪০টিতে এবং পঞ্চম ধাপে ৭০৭ ইউপি’তে ৫ই জানুয়ারি ভোট হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)