ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদরের আসন্ন আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে গণসংযোগ অব্যহত রেখেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদের পক্ষে নৌকা প্রতীকে গণসংযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। সাধারণ মানুষদের মধ্যে নির্বাচন নিয়ে উৎসাহ বিরাজ করছে। নৌকার গণসংযোগে বিভিন্ন এলাকার মানুষেরা অংশগ্রহণ করছেন। জমে উঠছে নৌকার নির্বাচনী প্রচার-প্রচারণা। তরুণ থেকে শুরু করে বয়োজেষ্ঠ্য ভোটাররা হাসিমুখে দোয়া করছেন আবুল কালাম আজাদের জন্য।
গতকাল শুক্রবার দিনব্যাপী আলুকদিয়া ইউনিয়নের রাজাপুরসহ বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ করেন হাজী আবুল কালাম আজাদ। এসময় তিনি ভোটারদেও বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে আবুল কালাম আজাদ বলেন, ‘ইউনিয়নের উন্নয়নই আমার মূল পরিকল্পনা। এই ইউনিয়ন কোনো দিক থেকে পিছিয়ে থাকবে না। আমি নির্বাচিত হলে সর্বোচ্চ চেষ্টা করব এই ইউনিয়ন তথা ইউনিয়নের মানুষের জীবনমানের উন্নয়ন করা। আমি নাগরিক সেবার মানকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাব। মানুষের জন্য কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। নৌকা মানেই উন্নয়নের প্রতীক।’
দলীয় প্রতীক নৌকার পক্ষে ভোট চেয়ে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম আজাদের গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অংঙ্গসহযোগী সংঠনের নেতা-কর্মীরা।
