আলমডাঙ্গায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া-সামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2021-12-18 ইং
আলমডাঙ্গায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া-সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া-সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে সোনালী ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও হাফিজিয়া মাদ্রাসার কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন মৃধা হাফিজিয়া মাদ্রাসার ৭০ জন শিক্ষার্থীদের জন্য ক্রীড়া-সামগ্রী ভলিবল ও ব্যাডমিন্টন প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন হারদী এম এস জোহা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ইদ্রিস আলী খান, হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও দারুস সালাম জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আকরাম আলী, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম প্রমুখ। শিক্ষার্থীরা ক্রীড়া-সামগ্রী পেয়ে খুব খুশি হয়েছে। তারা লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলা করবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)