মেহেরপুরের বলিয়ারপুরে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠন

আপলোড তারিখঃ 2021-12-16 ইং
মেহেরপুরের বলিয়ারপুরে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠন ছবির ক্যাপশন:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় মেহেরপুর জেলা পরিষদের কার্যালয়ে আয়োজিত ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল ৫১ সদস্যবিশিষ্ট এই ওয়ার্ড কমিটির অনুমোদন দেন। বলিয়ারপুর ৯ নম্বর ওয়ার্ড (পূর্বপাড়া) আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম লাড্ডু মাস্টার ও আলমঙ্গীর হোসেন জুয়েলকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মুনছুর আলীসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)