মুজিবনগরে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2021-12-16 ইং
মুজিবনগরে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:
মুজিবনগরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আয়োজনে ইউনিয়ন পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন। এসময় তিনি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মাঝে দিবসের তাৎপর্য তুলে ধরেন। এছাড়াও উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা সাবেক প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক আব্দুর রশিদ, মিস্টার প্রশান্ত কুমার মণ্ডল প্রমুখ। ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা চিত্রাঙ্কন, কুইজ, কবিতা আবৃত্তি, গান, নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩০ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)