মুজিবনগরে পল্লী উন্নয়ন বোর্ডের এক দিনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

আপলোড তারিখঃ 2021-12-16 ইং
মুজিবনগরে পল্লী উন্নয়ন বোর্ডের এক দিনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ছবির ক্যাপশন:
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মুজিবনগরের আয়োজনে রাজস্ব বাজেটের আওতায় সমবায়ীদের এক দিনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় মুজিবনগর উপজেলা পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দক্ষ উন্নয়ন প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন সরকার। এসময় তিনি উপজেলা প্রশাসনের সেবাসমূহ সমন্ধে সদস্যদের মধ্যে তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জাকিরুল ইসলাম। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের দক্ষভাবে চাষাবাদ করার জন্য কৃষি সম্বন্ধে আলোচনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জামিল আখতার, এস এম সাইব, পল্লী প্রগতি গ্রাম সংগঠনসহ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ৩০ জন সদস্য।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)